২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

বালিয়াডাঙ্গী লোড-আনলোড লেবার ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আপডেট: সেপ্টেম্বর ৬, ২০১৯

  • Facebook Share
বালিয়াডাঙ্গী লোড-আনলোড লেবার ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন


মোঃ জাহাঙ্গীর আলম বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

 ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা লোড আনলোড লেবার ইউনিয়ন রেজিঃ নং-রাজ ২৭৯৬ এর দ্বি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে সভাপতি মো. আব্দুর  রশিদ ও সাধারণ সম্পাদক মো. পশর আলী নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে মো. আব্দুর রশিদ (ছাতা) ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সফিকুল ইসলাম (গরুর গাড়ী) ভোট পেয়েছেন ৫৭।
সাধারণ সম্পাদক পদে মো. পশর আলী (কলম) ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনারুল ইসলাম (চেয়ার) ৬৯ ভোট পেয়েছেন।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর-১৯) বালিয়াডাঙ্গী উপজেলা অডিটরিয়াম হলরুমে সকাল ১০ টা হতে বিরতিহিন ভাবে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়।

নির্বাচন পরিচালনা ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী ও সহকারী নির্বাচন পরিচালক মো. জবেদ আলী এবং মো. হুসেন আলী।

এসময় প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহমান। নির্বাচন পর্যবেক্ষণ দায়িত্বে ছিলেন মো. শাহিনুর ইসলাম, শ্রম কর্মকর্তা, আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম অধিদপ্তর দিনাজপুর।