আপডেট: আগস্ট ১, ২০১৯

আপডেট:

মোঃ নুরনবী ইসলাম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর শহরের গরীব, অসহায় ও সাধারন মানুষের চিকিৎসার স্থায়ী ঠিকানা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সুনামের সাথে পরিচালিত হলেও সার্জিকাল বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে ১ মাস ১০ দিন অপারেশন বন্ধ রয়েছে। যার ফলে প্রতিদিন অপারেশনের জন্য আসা রোগীরা ফিরে যাচ্ছে।
এ ব্যাপারে জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ পারভেজ সোহেল রানা জানান, ইতিপূর্বে এখানে ডাঃ শিলা দিত্য শীল ও ডাঃ দ্বিজেন বর্মন রোগীদের অপারেশন করতেন।
ডাঃ দ্বিজেন বর্মন সহকারী অধ্যাপক হিসেবে প্রমোশন পেয়ে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেছেন।
অপরদিকে সার্জিকাল কনসাটেল ডাঃ শিলা দিত্য শীল বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত থাকা কালীন মৌখিক আদের্শে তিনি দিনাজপুর জেনারেল হাসপাতালে রুটিন অনুযায়ী অপারেশন করতেন। বর্তমানে তিনি বিরলে রোগীদের সেবা প্রদানে কর্মরতরত রয়েছেন।
এব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী বলেন, প্রতিদিন জরুরী অপারেশন রোগী, ভর্তি অপারেশন রোগী, রুটিন অনুযায়ী অপারেশন রোগী সহ মেজর-মাইনর অপারেশনের রোগীরা ফিরে যাচ্ছে। যেখানে ইতিপূর্বে যেমন, মে মাসে মেজর অপারেশ হয়েছে ৫৭টি এবং মাইনর অপারেশন হয়েছে ১২৭টি।
জুন মাসে মেজর অপারেশন হয়েছ ৫৬টি এবং মাইনর অপারেশন হয়েছে ১৩৮টি। গড়ে প্রতিমাসে কমপক্ষে ১৭৫টি অপারেশন হত। বর্তমানে সার্জিকাল বিশেষজ্ঞ না থাকার কারণে ১মাস ১০ দিন হলো ১টিও অপারেশন করা সম্ভব হয়নি। এব্যাপারে আমি স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা ও স্বাস্থ্যমন্ত্রনালয় জানিয়েছি। তারা চিকিৎসক শূন্য পদ পূরণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত এখানে কোন সার্জিকাল কনসালটেন যোগদান করেনি। ডাঃ আহাদ আলী আরো বলেন, এছাড়াও এখানে হৃদরোগের সিনিয়ার কনসালটেন্ট, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, নাক, কান, গলা বিশেষজ্ঞ অবস বিশেষজ্ঞ ছাড়াও ৫৮জন চিকিৎসকের মধ্যে ২৩ জন কর্মরত রয়েছেন।
যারা কর্মরত রয়েছেন তারা রোগীদের সেবা প্রদান করতে হিমশিম খাচ্ছেন। তিনি স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট উর্দ্ধোতন কর্মকতা দৃষ্টি আকর্ষন করে বলেন, দিনাজপুরের গরীব, অসহায়, দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবলম্বে জেনারেল হাসপাতালে চিকিৎসক শূন্যপদ পুরন করে সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।