২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

ঝিনাইদহে শ্বাসরোধ করে অবঃ বিজিবি সদস্যকে হত্যা

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৯

  • Facebook Share
ঝিনাইদহে শ্বাসরোধ করে অবঃ বিজিবি সদস্যকে হত্যা


ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের নুরুজ্জামান নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে শহরের হামদহ দাসপাড়া এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুজ্জামান ওই এলাকার মৃত আব্দুল করিম বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, রোববার রাত ১২ টার দিকে খাবার খেয়ে নুরুজ্জামান বাড়ির ২য় তলায় ও তার ছেলে শামীম হোসেন ৩য় তলায় ঘুমাতে যায়। রাতে দুর্বৃত্তরা নুরুজ্জামানকে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে তার লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দেয় স্বজনরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। গত কয়েক মাস আগে তিনি অবসরে গেছেন।