আপডেট: অক্টোবর ২৭, ২০১৮

আপডেট:

নাইমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসীনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করে তার রুমে তালা মেরে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বর্তমান ম্যানেজিং কমিটির একাংশ বলছেন ,প্রধান শিক্ষক তাদের কাছে আর্থিক হিসাব বুঝিয়ে দিতে পারছেন না।
এব্যপারে প্রধান শিক্ষক সৈয়দ দেলোয়ার হোসেন বলেন, পূর্বের কমিটির আমলের কোন আর্থিক হিসাব বর্তমান কমিটি নিতে পারে না। আর্থিক হিসাব পূর্বের কমিটি অনুমোদন দিয়েছে বলে তিনি দাবি করেন। উল্লেখ্য গত ১৮ অক্টোবর তাকে সাময়িক বরখস্ত করা হয়। গত ১৮ তারিখ ম্যানেজিং কমিটির সভাপতি প্রধান শিক্ষকের কক্ষটি তালাবদ্ধ করে দেন বলে তিনি অভিযোগ করেছেন এবং তার বিরুদ্ধে আনা সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের আবেদন জানান। এ বিষয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে জানানো হলে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তালা খুলে দেয়ার নির্দেশ দিলেও এখন পর্যন্ত রুমটি তালাবদ্ধ রয়েছে।
এ ব্যপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া বলেন, আমি তালা খুলে দিয়ে পরীক্ষার কেন্দ্র সচিবকে তালার চাবি বুঝিয়ে দেয়ার জন্য বলেছি। কিন্তু রবিবার তিনি চাবি বুঝে নিবেন বলে জানিয়েছেন ।