আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৯

আপডেট:

ইবি সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টেকসই উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে রবীন্দ্র-নজরুল কলা ভবনে সোমনারটি অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানুর সভাপতিত্বে সোমনারে রিসোর্স পারসন ছিলেন নেপালের কাঠমন্ডুর ত্রিভূবন বিশ^বিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. টেক নাথ ঢাকাল। তিনি এমডিজি থেকে এসডিজিতে উন্নিত হওয়া এবং নেপাল ও বাংলাদেশের এমডিজি ও এসডিজি পয়েন্টের তুলনামূলক বর্ণনা করে টেকসই উন্নয়নের উপর বিস্তর আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম শফিকুল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক এ এইচ এম নাহিদ, আতিফা কাফি, হাফিজুল ইসলাম ও ফিরোজ হোসাইন। সেমিনারে বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।