২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

টাঙ্গাইলের দেলদুয়ারে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণ টাঙ্গাইলে ৭ম শ্রেণির ছাত্রীকে হাত মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৯

  • Facebook Share
টাঙ্গাইলের দেলদুয়ারে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণ টাঙ্গাইলে ৭ম শ্রেণির ছাত্রীকে হাত মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি রাইছুল ইসলামঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। সে স্থানীয় বিদ্যালয়ের ৭ম শ্রেনীর  ছাত্রী। সোমবার দিবাগত রাত ১০ টায় উপজেলার লাউহাটি ইউনিয়নের লাউহাটি গ্রামে ঘটেছে ঘটনাটি। এ ঘটনায় ওই রাতেই ধর্ষক ছানোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূইয়া।

ধর্ষণের শিকার ওই ছাত্রী জানায়,তাদের আর্থিক অবস্থা খারাপ থাকায় তার মা বিদেশ থাকেন, বাবা ভ্যান চালক। রাতে ঘরে একা পেয়ে পাশের বাড়ির আব্দুল বারেকের বখাটে ছেলে ছানোয়ার (১৬) হাত মুখ বেঁধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। সে সময় জোরে চিৎকার করলে দৌড়ে পালিয়ে যায় ধর্ষক। এসময় বাহিরে আরও তিন-চার যুবকের আনাগোনা শোনা যায় বলেও জানায় সে।  ভিকটিম কে ডাক্তারী চেকাপের জন্ন্যে  স্থানীয় 
একটি ক্লিনিকে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ওই ছাত্রীর বাবা ছানোয়ারের বিরুদ্ধে দেলদুয়ার থানায় ধর্ষণের অভিযোগ করেছেন।
এ ব্যাপারে দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূইয়া জানান, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোর্টে চালান করা হবে।