আপডেট: নভেম্বর ৩০, ২০১৯

আপডেট:

এ.এম.আব্দুল ওয়াদুদ(শেরপুর জেলা প্রতিনিধি) শেরপুরের নকলা উপজেলার নকলা পৌরসভাধীন মধ্য কায়দা এলাকার সেই অসহায় মা এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও বেশ কয়েকজন সু-হৃদয়বান মহৎ মানুষের আর্থীক সহায়তায় চলাচলের সুবিধার্থে একটি হুইল চেয়ার ও বিভিন্ন ব্যয় বহনের জন্য নগদ ৩৫ হাজার টাকা পেয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে মধ্য কায়দা গ্রামে গিয়ে অসহায় বৃদ্ধ ওই মা মোছা. অয়েজার হাতে একটি হুইল চেয়ার ও নগদ ৩৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।
এসময় সংস্থা’র উপদেষ্টা উপজেলার সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, সদস্য রফিকুল ইসলাম; তরুণ সমাজ সেবক শামীমুজ্জামান মিঠু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তোতা মিয়া, কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট ওলি উল্লাহ, সংস্থাটির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, অনুদান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর রউফ শিবলু, প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক রুবেল সরকার ও নির্বাহী কমিটির সদস্য আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জানা গেছে, নকলা পৌরসভার মধ্য কায়দা এলাকার অসহায় বৃদ্ধ ওই মা’য়ের নাম মোছা. অয়েজা বেগম, স্বামী মৃত মুনসুর আলী। তাঁর নেই কোন সন্তান-সন্ততি, না আছে জমিজামা। তাছাড়া এ অসহায় মা দীর্ঘ্যদিন ধরে গলায় বিশালাকার গলগন্ড নিয়ে বিভিন্ন রোগে ভোগছেন। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ হলে জেলার ‘নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থা’ নামে একটি স্বোচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নজরে আসে এবং সকলের মনে নাড়া দেয়।পরে নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থা’র সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনসহ সকল সদস্যরা তাদের নিজ নিজ ফেইসবুক প্রোফাইলে মানবিক আবেদনের মাধ্যমে ওই বৃদ্ধ অসহায় মায়ের জন্য সকলের কাছে সার্বিক সহায়তা কামনা করেন। এ মানবিক আবেদন দেশ ছাড়িয়ে সুদূর অস্ট্রেলিয়া প্রবাসী আবু শরীফ কামরুজজামান এর নজরে আসে। তিনিও এই আবেদনের সাথে ঐকমত্য পোষন করেন ও নিজে সহায়তার হাত বাড়িয়ে আসেন এবং সকলকে ওই মায়ের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।এমন মানবিক আবেদনের সাড়া দিয়ে সহায়তার হাত বাড়িয়ে আসেন- নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলার গর্ব পুলিশ সুপার টুটুল, কমর উদ্দিন আহমেদ চন্দন, শামীমুজ্জামান মিঠু, ফয়ছুল আজাদ, রাহাতুজ্জামান কাউসার, সিঙ্গাপুর প্রবাসী এম.এম রহমান শোখন ও সুমন মিয়া, সিদ্দিক উজ্জ্বল, সাইফুল ইসলাম মিলন, মরতুজ আলী, মাহফুজুর রহমান, ইয়াসমিন আরা, শুভ্রা, খন্দকার মনোয়ার হোসেন সুমন, রফিজ উদ্দিন, আনজুমান আরা বেগম রুমীসহ নকলা অদ্যম মেধাবী সহায়তা সংস্থা।নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা বলেন, আমরা অসহায় ও প্রতিবন্ধীদের মুখের হাসি ফোটাতেই এই কার্যক্রম হাতে নিয়েছি। এমন অসহায় ও প্রতিবন্ধীদের জন্য সহায়তার হাত নিয়ে তাদের পাশে দাঁড়াতে এলাকার ধনাঢ্যদের প্রতি তারা আহবান জানান।