৬, সেপ্টেম্বর, ২০২০, রোববার | | ১৮ মুহররম ১৪৪২

২য় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস সহ ১৮৪ রানের বিশাল ব্যবধানে জয় পেল টাইগাররা

আপডেট: ডিসেম্বর ২, ২০১৮

  • Facebook Share
২য় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস সহ ১৮৪ রানের বিশাল ব্যবধানে জয় পেল টাইগাররা

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্ট ম্যাচ সিরিজের ১ম টিতে জয়ের পর ২য় টেস্টে ইনিংস সহ ১৮৪ রানের বিশাল বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল বাংলাদেশ। ২০১৮ সালের ১৩ তম ম্যাচ জিতে বছরের ৩নং ম্যাচ জয়ের মাধ্যমে স্বর্নালী টেস্ট ক্রিকেটের সময় পার করল বাংলাদেশ।
টচে জিতে বাংলাদেশ প্রথমে তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে নবম বারের মতো ৫০০ উর্দ্ধে ৫০৮ রান সংগ্রহ করে। যেখানে অভিষেক হওয়া অপেনিং সাদমান ৭৬ রান করে জাত ব্যাট্স ম্যান হিসেবে নিজেকে তুলে ধরেছে। অপর দিকে সাকিবের ৮০, এবং মাহমুদুল্লাহ তার ব্যক্তিগত সর্বচ্চ ১৩৬ রান সংগ্রহ করে ৩য় সেন্চুরি করে।
অপর দিকে ক্যারিবিয়ানরা তাদের ২য় দিনের শেষ ভাগে প্রথম ইনিংসে খেলতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে, দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ। টাইগারদের হোম গ্রাউন্ডে স্পিন ট্রাকে ক্যারিবিয়ানদের ১ম সারির পাঁচ ব্যাট্স ম্যান বোল্ড হয়ে স্পিন বধে দিশেহারা। ১২৮ বছর পর ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা টাইগার শিবিরে নিজেদের প্রথম, ক্রিকেট বিশ্বে তৃতীয় বারের মতো ঘটনা। স্পিনে যেন তৃতীয় দিনে ৪৩৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে,সাকিব মিরাজের স্পিন তান্ডবে ১ম ঘন্টাতেই সর্বহারা হয়ে ১১১ রানে থামতে হয় ক্যানিবিয়ানদের। যার মধ্যে হেটমায়ার ৩৯, ডাউরিচ ৩৭ চোখে পরার মতো রান। যেখানে মিরাজের ক্যারিয়ার সেরা ৭ উইকেট, সাকিবের ৩ টি।
দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ ৩৯৭ রানের ফলোঅনের লক্ষে আবারো একের পর এক ব্যাটিং বর্থতার ভরাডুবি। মিরাজ তাইজুলের স্পিন আক্রমণ যেন ক্যারিবিয়ান দ্বীপপূন্ঞ্জ থেকে প্রলয়ংকারি বিপর্যয় হয়ে উঠে আসা ঘূর্ণিঝড়। ফলে ২১৩ রান সংগ্রহে সবকটি উইকেট হারাতে হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং দানবের মতো অতিদ্রুত ৯৩ রান করে হেটমায়ার আউট হন, রোচের ৩৭ রান চোখে পরার মতো। ২য় ইনিংসে মিরাজ সপ্তম বারের মতো ৫ উইকেট নিয়ে একটি টেস্ট ম্যাচে দুই বারের মতো ১২টি উইকেটেরর মধ্য দিয়ে ম্যাচ সেরা হন। এবং সাকিব ম্যানঅফদা সিরিজ। এদিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হুয়াইটশ করে প্রথম বারের মতো ইনিংস সহ ১৮৪ রানের বিশাল জয়ের মধ্য দিয়ে ২-০ তে সিরিজ জিতে নিল।