আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৯

আপডেট:

উমর ফারুক আজাদ//চকরিয়া
চকরিয়া মাতামুহুরি নদীতে নতুন ব্রিজ নির্মানে উচ্ছেদকৃত দেয়াল চাপা পড়ে এক যুবকের দুই দিন পর চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যু হয়। এলাকার সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড় চর পাড়া নিবাসী মরহুম মোঃ আলীর তৃতীয় সন্তান, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী জনাব, আবদু রহিমের ছোট ভাই মোঃ করিম। নিহত করিম রাতে খাবার খাওয়ার জন্য বাড়িতে ঢুকার সময় উচ্ছেদকৃত দেয়ালের বাকি অংশ তাহার উপর চাপা পড়ে, এতে এলাকার লোকেরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফারেন্স দেন। তবু চিকিৎসার কোন উন্নতি হয়নি, শেষে আজ রাত ৮টার সময় মৃত্যুবরন করেন।
এমতাবস্থায় এলাকার সচেতন ব্যক্তি বিশেষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেন ।