আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯

আপডেট:

চরফ্যাসন উপজেলায় অনির্বাণ ক্যাডেট স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীতাহানির অভিযোগে কলেজের পরিচালক অসিত কুমার জয়ধর ও শিক্ষক মো. মোতালেবকে আটক করেছে পুলিশ।
ভিকটিমের পিতার অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার চরফ্যাসন পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত অনির্বাণ ক্যাডেট স্কুল এন্ড কলেজের সান্ধ্যকালিন ক্লাশ শেষ হওয়ার পর শিক্ষক মো. মোতালেব সপ্তম শ্রেণীর ছাত্রী কে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টায় শ্লীতাহানি করে। এ অবস্থায় ছাত্রীর ডাকচিৎকারে পথচারিরা এগিয়ে আসলে শিক্ষক মোতালেব কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা মাকে জানায়। এ ঘটনায় রবিবার কলেজের পরিচালক অসিত কুমার জয়ধরকে ছাত্রীর পরিবার বিষয়টি জানায়। কিন্তু অভিযুক্ত শিক্ষক মোতালেবের বিরুদ্ধে পরিচালক অসিত কুমার জয়ধর কোন ব্যবস্থা গ্রহণ না করে উল্টো অভিযুক্ত শিক্ষককের পক্ষে অবস্থান নিয়ে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেন।
এ ঘটনায় ছাত্রী বাবা চরফ্যাসন থানায় ওই কলেজের শিক্ষক মোতালেব ও পরিচালক অসিত কুমার জয়ধর এর বিরুদ্ধে শ্লীতাহানির লিখিত অভিযোগ করেছেন। এর আলোকে অভিযুক্ত শিক্ষক ও পরিচালককে আটক করা হয়েছে।
চরফ্যাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে কলেজের শিক্ষক মো. মোতালেব ও পরিচালক অসিত কুমার জয়ধরকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সোমবার বেলা ১১টার দিকে শিক্ষক মোতালেব ও রবিবার বিকেলে অসিত কুমারকে আটক করা হয়। আটক মোতালেব উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের মো. হোসেন মাতাব্বরের ছেলে ও অসিত কুমার জয়ধরের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়।