আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০১৯

আপডেট:

মোঃ খোরশেদ আলম ( কুমিল্লা জেলা প্রতিনিধি, দৈনিক সময়ের কণ্ঠ) ঃ
চান্দিনায় লাল সবুজের উদ্যোগে জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে পুলিশ প্রশাসনের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ চান্দিনা শাখার অায়োজনে জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে পুলিশ প্রশাসনের সাথে শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা, মাধাইয়া ইউপি চেয়ারম্যান মোঃ অহিদ উল্লাহ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র দাস, জোবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অাবু জাফর মজুমদার, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূইয়া, চান্দিনা শাখার সাধারণ সম্পাদক ছাইফুল্লাহ মানছুর, দেবিদ্বার শাখার প্রচার সম্পাদক সাব্বির, লাকসাম শাখার সাধারণ সম্পাদক অাব্দুল্লাহ অাল মামুন, অর্থ সম্পাদক পরস, প্রচার সম্পাদক ফাহিম, ধর্ম সম্পাদক তাসফিন, ক্রিড়া সম্পাদক শুভ প্রমুখ।
মহিচাইল উচ্চ বিদ্যালয় ও জোবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১,১০০ শিক্ষার্থী মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করে তার প্রতিরোধে শপথ নেন। শিক্ষার্থীদের শপথ পাঠ করান প্রধান অতিথি মহিদুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক, ইভটিজিং প্রতিরোধে পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন করেন এবং পুলিশ প্রশাসন তাদের সমস্যার সসাধানে বক্তব্য রাখেন।