২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

সিকৃবির অনুষদ ভিত্তিক ভর্তির ফলাফল প্রকাশ।

আপডেট: ডিসেম্বর ২, ২০১৮

  • Facebook Share
সিকৃবির অনুষদ ভিত্তিক ভর্তির ফলাফল প্রকাশ।
হাসান সৈয়দ, সিকৃবি প্রতিনিধিঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষার অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়েছে।
গত ২৩ নভেম্বর ভর্তি পরীক্ষার পর ২৩ তারিখ রাতেই ফলাফল প্রকাশ করা হয়।
আগামী ৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মেধাতালিকা থেকে অনুষদ ভিত্তিক পছন্দক্রম অনুযায়ী ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো হবে। আসন খালি থাকা সাপেক্ষে আগামী ৯ডিসেম্বর  অপেক্ষমান তালিকা থেকে ভর্তি  করানো হবে।
৪ ও ৯ ডিসেম্বর ভর্তির জন্য মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছু সকলকে জন্ম নিবন্ধন সনদ, ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র, এসএসসি ও এইচএসসি এর মুল গ্রেড শিট,প্রসংশাপত্র এবং সনদপত্রের মুল কপি জমা দিতে হবে। এছাড়া ভর্তির দিন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অফিসারের নিকট থেকে শারীরিক সুস্থতার সনদ সংগ্রহ করে জমা দিতে হবে।
তাছাড়াও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।