আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৯

আপডেট:

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। খুলনা জেলা ছাত্রকল্যান সমিতি অনুষ্ঠানটির আয়োজন করে। পরে আগামী অনুষ্ঠান থেকে আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল। এছাড়াও সমিতির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খুলনা জেলা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সেইসাথে শিক্ষাজীবন শেষ করা শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠান থেকে আগামী এক বছরের জন্য সমিতির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আরিফুজ্জামানকে সভাপতি এবং হাসিব হোসেন প্যারিসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আশিক আবদুল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক সিহাব সাদিক লিমন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শোভন, অর্থ সম্পাদক শরীফ, দপ্তর সম্পাদক রাজা, আপ্যায়ন সম্পাদক হেদায়েত, প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম, আইন বিষয়ক সম্পদক মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাফিদ হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিহাব মল্লিক, ছাত্রী বিষয়ক সম্পাদক নওশীন তাবাচ্ছুম অর্ণা, শিক্ষা বিষয়ক সম্পাদক টুনা প্রমুখ।
পরে সমিতির সদস্যদের অংশগ্রহনে প্রীতি ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।