আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯

আপডেট:

জুনায়েদ খান/গাজীপুর।
গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন, পিপিএম বার, বিপিএম বার মহোদয়ের নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী খান সাহেব এর নের্তৃত্বে গতকাল ২০শে সেপ্টেম্বর শুক্রবার কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই/শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ কাশিমপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে অত্র থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকা থেকে ২০০০ (দুই হাজার) পুরিয়া হেরোইন সহ মাদক সম্রাট নাজমুল হাসানকে গ্রেফতার করেন। মাদক সম্রাট নাজমুল হাসানের বিরুদ্ধে কাশিমপুর থানায় আরও পাঁচ টি মাদক মামলা রয়েছে। সে গাজীপুর মহানগর কাশিমপুর থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকার মোঃ শহীদুল ইসলাম এর ছেলে। তার বিরুদ্ধে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন কাশিমপুর থানা পুলিশ।।