মোঃ আহসান হাবিব (বাপ্পি) জয়পুরহাট (প্রতিনিধি) : জয়পুরহাটে পাঁচবিবি উপজেলায় মাদক বিরোধী অভিযানে পাঁচবিবি থানা পুলিশ বাগজানা ইউপির রামভদ্রপুর মোড়েরহাট হইতে ০৩/১২/১৮ তারিখ (সোমবার) সকাল ৭:৩৫ ঘটিকায় ২০ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল সহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
উক্ত আসামী দুজন হল- মোঃ আসাদুজ্জামান (৪০), পিতা-মৃত ভাদু শেখ, সাং-উত্তর বাসুদেবপুর (গার্লস স্কুলের পাশে) এবং মোঃ জাহিদুল ইসলাম (৩৫), পিতা-মোঃ ফিরোজ বিশ্বাস, সাং-দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি), থানা-হাকিমপুর, জেলা- দিনাজপুরদ্বয়কে আটক করেন।
তথ্য সূত্রে যানা গেছে উক্ত মাদক ব্যবসায়ী দির্ঘদিন যাবত এই মাদক ব্যবসা চালাচ্ছে এবং দুই বার মাদক মামলায় জেলেও গেছে।
কিন্তু জেল থেকে ফিরে আবার ও গোপনে এই ব্যবসা চালাচ্ছে।
গোপন সূত্রে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ উক্ত আসামীদেরকে আটক করে।
এবং বিভিন্ন মাদক মামলায় তাদের দুজন কে আদালতে পেরন করে।