আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯

আপডেট:

ভোলাপ্রতিনিধিঃ-মোঃজাফরইসলামঃভোলার দৌলতখান উপজেলায় সাড়ে তিন হাজার লিটার চোরাই তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ ও পুলিশের একটি টিম থানা সংলগ্ন বেড়ি বাঁধ এলাকায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ গুদাম থেকে এ তেল জব্দ করে।
জব্দ তেল স্থানীয় আব্দুল হাকিম ও হারুন হাওলাদারের বলে জানায় স্থানীয়রা। দীর্ঘদিন ধরে উপজেলার কয়েকটি সংঘবদ্ধ চক্র মেঘনা নদী দিয়ে যাওয়ার সময় তেলবাহী জাহাজ থেকে তেল নামিয়ে চোরাই পথে এ তেল বিক্রি করে আসছে।দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা সংলগ্ন বেড়ি বাঁধ এলাকায় অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ১১টি বড় ব্যারেলে ভর্তি সাড়ে তিন হাজার লিটার তেল জব্দ করা হয়। এসময় এর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। জব্দকৃত তেল থানায় সোপর্দ করা হয়।