আপডেট: ডিসেম্বর ২২, ২০১৮

আপডেট:

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি:
শুক্রবার বিকেলে ঝালকাঠি শহরের কলেজমোড় এলাকায় ঝালকাঠি-২ আসনের বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনি কার্যালয়ের সামনে থেকে অন্তত ছয়জন ছাত্রদল ও যুবদল নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন: জেলা যুবদলের সহ সাংগঠিনক সম্পাদক মো: রাশেদ মুন্সি, ক্রীয়া সম্পাদক মো: রুবেল ফকির, যুবদল নেতা মো: রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামাল মুন্সি, ছাত্রদল নেতা রাসেল ও কবির।
বিএনপি প্রার্থী জীবা আমিনা খান অভিযোগ করেন, আমার নির্বাচনি কাজে বাধা দিতেই নেতাকর্মীদের আটক করা হচ্ছে।
ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে।