আপডেট: অক্টোবর ৩, ২০১৯

আপডেট:

বিশেষ প্রতিনিধি ::আজ পালিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। সারা দেশের নেয় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ইসলামাবাদ ইউনিয়নের ১২৪নং নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ ঘটিকায় বিশ্ব জলাতঙ্ক দিবস টি পালন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ‘জলাতঙ্ক নির্মূলে টিকাদানই মুখ্য।’প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির এর সঞ্চলনায় দিক নির্দেশনা প্রধানের মাধ্যমে কার্যক্রমটি শুরু করেন। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রতন কৃষ্ণ সরকার, সহকারি শিক্ষিকা রোকেয়া বেগম, মাহফুজা আক্তার, হাসনেয়ারা আক্তার, শাহানাজ আক্তার, তাছলিমা আক্তার, নমিতা সরকার, মুন্নি আক্তার, কাকলি রানী, সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত ভাবে কার্যক্রম শুরু করেন। স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় ২০১০ সালে জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূলে কর্মসূচি চালু হয়। কর্মসূচির শুরুতে ২০১৫ সালের মধ্যে জলাতঙ্ক ৯০ ভাগ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। একই সঙ্গে ২০২০ সালের মধ্যে দেশ থেকে পুরোপুরি জলাতঙ্ক নির্মূল করার লক্ষ্যমাত্রা রাখা হয়। কিন্তু ২০১৪ সালে এসে জলাতঙ্ক ৯০ ভাগ কমিয়ে আনার লক্ষ্যমাত্রায় সময় এক বছর বাড়িয়ে ২০১৬ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়। তবে পুরোপুরি নির্মূলের লক্ষ্যমাত্রা ২০২০ সাল পর্যন্ত রাখা হয়েছিল। এবার নিয়ন্ত্রণ ও নির্মূলের দুই লক্ষ্যমাত্রারই পরিবর্তন হলো।
সিডিসির এক বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত জলাতঙ্ক রোগীর সংখ্যা ২১৪৭ থেকে ১৪৪৫ এ নেমে এসেছে। একইভাবে ২০১০-১১ সালে জলাতঙ্কে ১২৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এ সংখ্যা ২০১৭-১৮ সালে কমে ৪৬ জন এবং ২০১৮-১৯ সালে ২৯ জনে দাঁড়িয়েছে। তবে ২০১০ সালের আগে প্রতি বছর প্রায় দুই হাজার মানুষ জলাতঙ্কে মারা যেত।অন্য দেশের মতো বাংলাদেশেও কুকুরকে টিকা দেওয়া হচ্ছে। কুকুরকে টিকাদানের মাধ্যমে জলাতঙ্ক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। জলাতঙ্ক নির্মূল কর্মসূচির সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, আগে কুকুরে কাউকে কামড় দিলে সাতটি ইনজেকশন দেওয়া হতো। এখন মাত্র তিনটি ইনজেকশন দেওয়া হয়। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত দেশের ৩৫ জেলায় ১২ লাখ ৮৩ হাজার ৬৪৫টি কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। অন্য জেলাগুলোতে কুকুরকে টিকা দেওয়া হবে। এর মধ্য দিয়ে জলাতঙ্ক নির্মূলের পথে দেশ এগিয়ে যাবে।