১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

নেইমারকে চাইছেন না বার্সার সাবেকরা

আপডেট: আগস্ট ১৬, ২০১৯

  • Facebook Share
নেইমারকে চাইছেন না বার্সার সাবেকরা

সামিউল্লাহ, কোতয়ালী (ঢাকা) প্রতিনিধিঃ

ফের বার্সেলোনায় ফিরতে চান নেইমার। তাকে টানতে আগ্রহী বেশিরভাগ কাতালান সমর্থক ও তারকা। কিন্তু ক্লাবটির সাবেকরা কোনভাবেই ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে ন্যু-ক্যাম্পে দেখতে চাইছেন না। 

বার্সার কিংবদন্তি খেলোয়াড় রিস্টো স্টইচকভও চাইছেন না নেইমার ফের ফিরে আসুক। এদিকে ব্রাজিল ফরোয়ার্ডের ন্যু ক্যাম্পে ফেরানোর ব্যাপারে দ্বিমত পোষণ করে স্কোয়াডে তার পজিশন নিয়েও প্রশ্ন তোলেন তিনি, ‘বার্সেলোনার নেইমারের দরকার নেই। তার কোন স্থান নেই কারণ দলে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে। দলে দেম্বেলে, গ্রিজমান, সুয়ারেজ ও মেসি আছে। সে কোথায় খেলবে? তাকে হয়তো লকার রুমে রাখা একটা বোমা হবে।’

নেইমারের জন্য কোন অর্থই খরচ না করতে কাতালানদের পরামর্শ দিয়েছেন স্টইচকভ, ‘আমার দৃষ্টিকোণ থেকে আমি চাই না সে ফিরে আসুক। তবে এটা নিশ্চিত দলের খেলোয়াড়দের একটা গ্রুপ চায় সে ফিরে আসুক এবং প্রেসিডেন্টকে বলেছেও তাকে কিনে আনতে। কিন্তু বার্সেলোনার উচিৎ হবে তাকে ফেরাতে একটা ইউরো খরচ করা। তাদের অবশ্যই পিএসজিকে কিছু দেওয়া ঠিক হবে না।’

সাবেক তারকা যা বলুক না কেন নেইমারকে কিন্তু ফেরানোর চেষ্টা অব্যহত রেখেছে বার্সেলোনা। গত মঙ্গলবার দিনভর পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো ও তার সহকারীর সঙ্গে বার্সেলোনার হয়ে আলোচনা করেছেন স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল ও তার সহকারীরা। যদিও কোন সুরাহা হয়নি। বার্সার কোন প্রস্তাবেই রাজী হয়নি ফরাসী ক্লাবটি। ১০০ মিলিয়ন ইউরোর পাশাপাশি দুইজন খেলোয়াড় দেওয়ার প্রস্তাব রেখেছে তারা। তাও কৌতিনহো ও ইভান রাকিতিচের মতো খেলোয়াড়। কিন্তু নগদ অর্থ চাই পিএসজির। ঠিক যে মূল্যে কাতালান ক্লাব থেকে কিনেছিল তারা। এসব কিন্তু কিছুতেই পছন্দ হচ্ছে না স্টইচকভের, ‘পিএসজিতে খেলোয়াড় দেওয়া? এটা অবশ্যই অসম্মানজনক। উদাহরণ স্বরূপ, রাকিতিচ দারুণ একজন খেলোয়াড়, খুবই বিনয়ী একজন ছেলে সে কখনোই তার মাথাকে নত করবে। সে সব সময় বার্সেলোনার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আসছে। কৌতিনহো? তাকে অনেক টাকা দিয়ে কিনেছে। তার মধ্যে ফুটবলের অনেক কিছুই আছে। আমি তার পাশে আছি। আশা করব কোন বার্সেলোনার খেলোয়াড় দল ছাড়বে না।