২২, এপ্রিল, ২০২১, বৃহস্পতিবার | | ১০ রমজান ১৪৪২

কালেঙ্গা বাজারে ৬ মাধক সেবীর জেল

আপডেট: অক্টোবর ৪, ২০১৯

  • Facebook Share
কালেঙ্গা বাজারে ৬ মাধক সেবীর জেল

বিশেষ  প্রতি নিধি মৌলভীবাজার।   মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজার এলাকা থেকে গাঁজা সেবনকালে ৬ সেবনকারীকে আটক করেছে জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর।
বৃহস্পতিবার(৩ অক্টোবর )রাত ৮ টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ জনকে এক মাস করে ও এক জনকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন মৌলভীবাজার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
মৌলভীবাজার জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর পরিদর্শক  ইমদাদ উল্লাহ  জানান,গোপন সংবাদের ভিতিত্তে কালেঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ৬ জনকে আটক করা হয় এসময় তাদের কাজ থেকে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়।
আটকৃতরা হলেন,চেনু মিয়া(৬০),ইলিয়াছ মিয়া(৫০),খলিল মিয়া(৪৫),শিশু মনি(৫০),সোনাই মিয়া(৩৫),ও ফারুখ মিয়া(২৫)কে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।