৩০, নভেম্বর, ২০১৯, শনিবার | | ২ রবিউস সানি ১৪৪১

নানা আয়োজনে বেরোবিতে বিজেএসসি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পবিপ্রবিতে গবেষণা কার্যক্রমে ব্যান্সডক প্রদত্ত তথ্য সেবা ও ই-সার্ভিস সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চট্টগ্রামের ২ প্রকল্প গুচ্ছগ্রামে ঘর নির্মানে অনিয়ম এর অভিযোগ মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে আলোচনায় ক্লিন ইমেজের ভিপি সুয়েব লালমনিরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হাতীবান্ধায় গড্ডিমারী ইউনিয়ন আ'লীগের সম্মেলন অনুষ্ঠিত নীলফামারীতে ১২০ জন প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়িদের মধ্যে প্রকাশ্যে ৪২ লক্ষ টাকার ঋণ বিতরণ

মৌলভীবাজারে ডেংগু জ্বরে আক্রান্ত ৯ জন

আপডেট: জুলাই ২৮, ২০১৯

  • Facebook Share
মৌলভীবাজারে ডেংগু জ্বরে আক্রান্ত ৯ জন

মোঃ জাকির হোসেনঃবিশেষ প্রতিনিধিঃমৌলভীবাজার। মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯ জনকে শনাক্ত করা হয়েছে।আক্রান্তদের মধ্যে একজন ছাড়া সবাই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এসেছেন, তবে একজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন চিকিৎসকেরা।মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী l বলেন, ডেঙ্গু মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। মৌলভীবাজার জেলায় ২৫০ শয্যা হাসপাতালসহ উপ-জেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে।মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয়, সদর হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর তথ্যমতে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯জন। এদের মধ্যে ২ জন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, ২ জন মৌলভী পলি ক্লিনিকে এবং ২ জন সিলেটে চিকিৎসা নিচ্ছেন। বাকি ২ জন সুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছে মৌলভীবাজার জেলা সিভিল সার্জনের কার্যালয়।এদিকে মৌলভীবাজার পৌরসভা ও জেলা প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে।মৌলভীবাজার-৩ সদর-রাজনগর আসনের সদস্য সদস্য নেছার আহমদ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসকদের সাথে বৈঠক করেছেন। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন।


আরও পড়ুন