আপডেট: অক্টোবর ৭, ২০১৯

আপডেট:

নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে বিশ্ব বসতি দিবস-২০১৯
উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৭ অক্টোবর)
নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের
প্রধান প্রধান সড়ক করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত
হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চেীধুরী, অতিরিক্ত
জেলা প্রশাসক আজহারুল ইসলাম (সার্বিক), নির্বাহি প্রকেীশলি গণপূর্ত বিভাগ
নীলফামারী মোহাম্মাদ ফয়সাল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল
রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল আলম সহ আরো অনেকে।