৬, মে, ২০২০, বুধবার | | ১৩ রমজান ১৪৪১

নিত্যব্যবহার্য সবকিছুর পণ্যের বাড়ছে দাম-কমছে মানুষের দাম

আপডেট: নভেম্বর ১৪, ২০১৯

  • Facebook Share
নিত্যব্যবহার্য সবকিছুর পণ্যের বাড়ছে দাম-কমছে মানুষের দাম

আব্দুলনূর,নেত্রকোনাঃআমাদের দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি আজ আর নতুন কোনো ‘বিশেষ সংবাদ ‘নয়।প্রতিবছর বা প্রতিমাসে তো বটেই,প্রতি ঘন্টায়,এমনকি প্রতিমূহূর্তে জিনিসপত্রের দাম বাড়ছে।ফলে জনজীবন হচ্ছে দুঃখও ভোগান্তির শিকার।কিন্তু বাজারের ওপর কারো কোন নিয়ন্ত্রণ নেই।বরং,ব্যাবসায়ীরা বাজেট,খরা,বন্যা,হরতাল,ধর্মঘট,পূজাপার্বণ, ঈদ উৎসব,অছিলায় নিত্যব্যবহার্য পণ্যের দাম বাড়িয়ে দেয়।বর্তমান আইন অনুযায়ী দোকানে দোকানে পণ্যের মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক।কিন্তু এসব আইন পণ্যের মূল্য বৃদ্ধিতে কোন প্রভাব ফেলছে বলে জানা যায় না।দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের সামাজিক,জাতীয় ও অর্থনৈতিক জীবনে এক দূষ্ট রাহু।তাই যথাশীঘ্র এই রাহু থেকে মুক্তির ব্যাবস্তা নিতে হবে।আজকের পিঁয়াজের বাজার ২২০ ছাড়িয়েছে।সাধারন মানুষ কিভাবে এরকম অবস্তায় তারা জীবন পরিচালনা করবে।সরকার নানা চেষ্টার পরও জেনো বাজারে পিঁয়াজের দামা আরো বাড়ছে।আশা করি সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসব বিবেচনা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্তিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় ব্যাবস্তা গ্রহন করবেন