আপডেট: অক্টোবর ৮, ২০১৯

আপডেট:

ময়মনসিংহে সোনা চুরির মামলায় মহানগর আওয়ামীলীগের সদস্য মালীক মো: শহীদুল্লাহকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এর আগে এ ঘটনায় আরো চারজনকে পুলিশ সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চারজন শহীদুল্লার মালিকানাধীন আরিফ জুয়েলার্সের কর্মচারী মতিন (৩৫), ত্রিশাল আশরাফুল জুয়েলার্সের মালিক আবুল কালাম (৪৫), নগরীর মৌচাক জুয়েলার্সের মালিক অনিল চন্দ্র পাল (৪০) ও দিঘারকান্দা এলাকার আনোয়ার হোসেন হিরুর ছেলে হৃদয় (২৫)।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) খন্দকার শাকের আহমেদ জানান গত ০৫/০৯/১৯ ইং তারিখে নগরীর দিঘারকান্দা এলাকার মোফাজ্জল হোসেনের বাড়ীতে প্রায় ৩০ ভরি সোনার অলংকার চুরি হয়। ০৮/০৯/১৯ ইং তারিখে থানায় মামলা হয়। মামলায় পুলিশ হৃদয় নামে একজন কে সন্দেহমূলক ভাবে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং হৃদয়ের দেয়া তথ্য অনুসারে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৫ ভরি সোনা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান গ্রেপ্তারকৃতদেরকে আদালতে জবানবন্দীর জন্য পাঠানো হয়েছে। আরিফ জুয়েলার্সের সত্ত্বাধিকারী মালীক মো: শহীদুল্লাহ ও মৌচাক জুয়েলার্সের মালিক অনিল চন্দ্র পালের বিরুদ্ধে ১০দিনের রিমান্ড চাওয়া হয়েছে।