আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৮

আপডেট:

শাবি প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহাকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত শনিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সিন্ডিকেটের ২১১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়।
অভিযোগ ওঠার পর প্লাবন সাহাকে বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিলো। কিন্তু প্রতিনিয়ত ক্লাস নিয়েছেন তিনি।
ওই সিন্ডিকেট সভা থেকে জানা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদের এক ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। অন্যদিকে সংশ্লিষ্ট অভিযোগকারী ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও স্বাক্ষর জালিয়াতির কারণে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ সরকারকে আগামী ৪ বছরের জন্য প্রমোশন নিতে পারবেন না বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার মো. জিলাল উদ্দিন ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের এমএলএসএস নজরুল ইসলামকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ডিকেটের সভায়।