২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

চাঁপাইনবাবগঞ্জে সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিকদের সংবাদ সম্মেলন

আপডেট: অক্টোবর ১২, ২০১৯

  • Facebook Share
চাঁপাইনবাবগঞ্জে সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিকদের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ নায্য অধিকার আদায়ের দাবীতে বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী পরিবহন শ্রমিক ফেডারেশন সংবাদ সম্মেলন করেছে। ১২ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী পরিবহন শ্রমিক ফেডারেশনের আয়োজনেকানসাটে তাদের নিজস্ব অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফেডারশনের সভাপতি মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে লিখিত বক্তব্যে তাদের দাবী তুলে ধরেন ফেডারশনের দপ্তর সম্পাদক মোঃ নাইম ইসলাম। তিনি লিখিত বক্তব্যে বলেন বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী পরিবহন শ্রমিক ফেডারেশন প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেজিষ্টার্ডভুক্ত । যার রেজিষ্টার নং বি- ১৮৪৫, ২৩/২। রেজিস্টার্ডভুক্ত প্রতিষ্ঠান হওয়া সত্বেও কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছেন। বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বলেন দীর্ঘ দিন যাবৎ তারা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত থাকায় বন্দোবস্তকারী শ্রমিক ফেডারশনের সদস্যগণ অনেক কষ্টে অনাহারে-অর্ধাহারে দিনানীপাত করছেন।সভাপতি বলেন, শ্রমিক সংগঠনগুলি কয়েকভাবে রেজিষ্টার্ডভুক্ত। যেমন, চালকগণের এক প্রকার, কুলিদের একপ্রকার এবং বন্দোবস্তকারী শ্রমিকদের একপ্রকার।এই সুযোগে একপ্রকার স্বার্থান্বেষী শ্রমিক সংগঠন জোরপূর্বক তাদের নায্য অধিকার হতে বঞ্চিত করে রেখেছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনে অভিযোগ দিয়েও তারা কোন সুরাহা পাননি বলে জানান সভাপতি আব্দুল কাদির।সভাপতি সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠতদন্ত সাপেক্ষে বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশনের কার্যক্রম চালুর জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অনন্ত কুমার দত্ত,সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ জিয়াউল হক ,সড়ক সম্পাদক নিয়ামতউল্লাহ, কার্যনির্বাহীর সদস্য মোঃ এরশাদ আলী, আব্দুস সালামসহ ফেডারেশনের শ্রমিকগণসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।