আপডেট: মার্চ ১২, ২০২০

আপডেট:

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রকৌশলী অফিসের বাস্তবায়নে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাটলা ইউপির শৈলান গ্রামে উপজেলা প্রকৌশলী অফিসের আয়োজনে শৈলান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্ভোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. শিবলী সাদিক এমপি।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, থানার ওসি মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।