আপডেট: অক্টোবর ১৫, ২০১৯

আপডেট:

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধিঃ
“সকলের হাত, পরিছন্ন থাক” “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে, ব্র্যাক ওয়াস কর্মসূচীর সহযোগিতায় উপজেলার প্রস্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. খাইরুল আলম রাজু।
বিশেষ অতিথি হিসাবে ইউএনও তৌহিদুর রহমান, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আব্দুল লতিফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহাবুল জাহান শিউলী ও সহকারী শিক্ষক, শিক্ষিকাগণ, ব্র্যাক ওয়াস কর্মসূচির শাখা ব্যবস্থাপক সফিকুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষার্থীদের ডাইরিয়া, কলেরা, আমাশয় সহ বিভিন্ন রোগ থেকে নিজেদের শুরক্ষায় থাকতে খাবার আগে কি ভাবে দুই হাত সাবান দিয়ে ধুয়ে পরিস্কার করতে হয় তা দেখিয়ে শিশুদের উদ্বুদ্ধ করেন।