আপডেট: অক্টোবর ১৮, ২০১৯

আপডেট:

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাঙামাটিতে দুইদিনব্যাপী বিশেষ আইনশৃঙ্খলা সভায় আমন্ত্রিত হয়েও উপস্থিত হননি জেএসএস লিডার সন্তু লারমা। অথচ পাহাড়ের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে অতীব গুরুত্বপূর্ণ এই সভায় তার উপস্থিত থাকাটা বাধ্যতা মূলক ছিলো।
যেহতু তিনি জেএসএস এর লিডার পার্সোন।
যখন কথা আসে দুইদিনব্যাপী বিশেষ আইন শৃঙ্খলা সভার দ্বিতীয় দিনে চাকমা রাজা দেবাশীয় রায় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানকে এই সভায় নিমন্ত্রণ দেওয়ার দরকার ছিল এমন মন্তব্যের উত্তরে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, “তাঁকে আমার এবং স্বরাষ্ট্র উভয় মন্ত্রণালয় থেকেই দাওয়াত দেওয়া হয়েছে সাথে এটাও বলা হয়েছে যে কোন কারনে যদি তিনি উপস্থিত থাকতে না পারেন তাহলে যেন প্রতিনিধি পাঠান কিন্তু তিনি নিজেও আসেননি প্রতিনিধিও পাঠাননি।”
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বিষয়টিকে দুঃখ জনক বলেছেন এবং বিষয়টি উপর মহলে জানাবে বলেও জানা যায়।