আপডেট: অক্টোবর ১৭, ২০১৯

আপডেট:

নেত্রকোনা প্রতিনিধি :রিয়ান আলম সাগর // বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যার সাথে জড়িত ২১ জন বুয়েট পড়ুয়া ছাত্র। সিসি টিভির ফুটেজের মাধ্যমে কয়েকজন সরাসরি জড়িত থাকলেও জিজ্ঞাসাবাদের পর আসামীরা স্বীকার করে তাদের সাথে আরো অনেকেই জড়িত আছে। বুয়েটের এই হত্যাকান্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরু বলেন, ১ খুন ২১ জন খুনি ১ টি সিসি টিভির ফুটেজ ১৮ কোটি জনগন সাক্ষী, তদন্ত কিসের সরাসরি ফাঁসি চাই।নুরুর এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তুলপার সৃষ্টি করেছে।নুরুল হক নুরু আরো জানিয়েছেন আবরারের লাশের উপর দিয়ে ফেনী নদীতে ভারতীয় রাডার বসতে দিবেন না।আবরার হত্যার বিচারে সারা দেশে চলছে আন্দোলন।সর্বস্তরের জনগন আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে।