আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২০

আপডেট:

রিফাত আমিন রিয়ন, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ৭ম বার্ষিক প্রাথমিক সহকারি শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চিনিকল মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট সদর শাখা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আয়োজনে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির আনিসুর রহমান, রাজশাহী বিভাগের সভাপতি তায়েজুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ জয়পুহাট সদর উপজেলার উপদেষ্টা আনোয়ারুল ইসলাম মাসুদ, সভাপতি এ,এফ,এম হাবিবুল ইসলাম প্রমুখ।