৯, আগস্ট, ২০২০, রোববার | | ১৯ জ্বিলহজ্জ ১৪৪১

সাতক্ষীরা সদর যুবলীগ নেতা তুহিন গ্রেফতার

আপডেট: অক্টোবর ১৯, ২০১৯

  • Facebook Share
সাতক্ষীরা সদর যুবলীগ নেতা তুহিন গ্রেফতার

জি এম আজমল হোসেন স্টাফ রিপোর্টার ( সাতক্ষীরা জেলা) ::    

শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে শহরের বাইপাস সড়ক থেকে  সাতক্ষীরা সদর যুবলীগের বহিস্কৃত সভাপতি তুহিনুর রহমান তুহিনকে গ্রেফতার  করেছে গোয়েন্দা পুলিশ। 

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম গ্রেফতারের  বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৭ অক্টোবর শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮ জনকে গ্রেফতার  করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের এসআই ফরিদ হোসেন বাদী হয়ে মানব পাচার আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ নেতা তুহিনকে আটক করা হয়েছে।