আপডেট: অক্টোবর ২০, ২০১৯

আপডেট:

স্টাফ রিপোর্টার ঃ ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী বিরুদ্ধে গত ১৭ জুন ওই ইউনিয়নের ৭ জন ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ মানিক মিয়া, মোঃ মনিরুজ্জামান চুন্নু, মোঃ বসির, মোঃ সাগর মাঝি ও মোঃ শাহাজাহান সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প ১০ টাকা কেজি চাল সরকারী বিধিবিধান মোতাবেক বিতরণ না করে আত্মসাত করায় প্রতিকার চেয়ে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তাঁরা উল্লেখ করেন, গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান ক্ষমতার জোরে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প খাদ্য বান্ধব কর্মসুচীর ১০ টাকা কেজি চাল সরকারী বিধিবিধান মোতাবেক বিতরণ না করে নিয়ম নীতি অমান্য করে আত্মসাত করেন। ইউনিয়ন পরিষদে মিটিং না করে মূল কার্ডধারী ব্যক্তিদের নাম বাদ দিয়া চেয়ারম্যানের পোষা লাঠিয়াল বাহিনী দ্বারা এলাকার নিরীহ লোকদের সাথে প্রতারণার মাধ্যমে টাকার বিনিময়ে কার্ড বিক্রয় করে অবৈধভাবে লাভবান হচ্ছে। দূর্নীতি দমন কমিশন,বরিশাল বরাবর উক্ত আবেদনের অনুলিপি দেয়া হলে দুদক উপ পরিচালক মোঃ তালেবুর রহমান ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর বিষয়িট তদন্তের জন্য পত্র প্রেরণ করেন। এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী জানান, ”বিষয়টি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। সুষ্ঠভাবে তদন্ত করে প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে।”