১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানে জয় পেলো বায়া ক্রিকেট একাডেমী রাজশাহী

আপডেট: অক্টোবর ২৪, ২০১৯

  • Facebook Share
শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানে জয় পেলো বায়া ক্রিকেট একাডেমী রাজশাহী

নীলফামারীর সৈয়দপুরে ইয়াং স্টার ক্রিকেট একাডেমী আয়োজিত ২য় ইয়াং স্টার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সৈয়দপুরের এসেক্স ক্রিকেট ক্লাব ও বায়া ক্রিকেট একাডেমী রাজশাহী । 
.
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ১৬৪ রান সংগ্রহ করে বায়া ক্রিকেট একাডেমী । 
.
জবাবে ব্যাট করতে নেমে ১৬২ রান করতে সক্ষম হয় এসেক্স ক্রিকেট ক্লাব। ফলে ২রানে নিজেদের দ্বিতীয় ম্যাচ জয়লাভ করে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে বায়া ক্রিকেট একাডেমী। ব্যাট হাতে ৪৫ বলে ৯৪ ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয় সবুজ । সবুজের হাতে ম্যাচ সেরা পুরস্কার তুলে দেন সারফারাজ মুন্না ও ইবরার । 
.
উল্লেখ্য সেপ্টেম্বরের ২৩ তারিখ উদ্বোধন হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে তা দুই দফায় পিছিয়ে গত ১৬ অক্টোবর উদ্বোধনীয় ম্যাচের মধ্যদিয়ে ২য় ইয়াং স্টার ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।সৈয়দপুরসহ বিভিন্ন জেলার মোট ২৮টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করে।