২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

ব্রাম্মন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার আত্মহত্যা

আপডেট: অক্টোবর ২৫, ২০১৯

  • Facebook Share
ব্রাম্মন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার আত্মহত্যা

মৌলভীবাজার। মৌলভীবাজার সদর উপজেলার ব্রাম্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাছুমা পারভীন (২৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছেন বলে  জানা গিয়েছে ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে সাদীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
মাছুমা পারভীন ওসমানিনগর থানার  সাদীপুর এলাকার জুনেদ আহমদ এর স্ত্রী ।তারা স্বামী স্ত্রী ওসমানিনগর থানার  সাদীপুর এলাকার  একটি ভাড়া  বাসায় বসবাস করে আসছিলেন  বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন  জানান,সন্ধ্যায় মাছুমাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরো জানান,তার পরিবারের সাথে কথা বলে আত্নহত্যার কারণ জানার চেষ্টা করছি।মাসুমার গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে ।