৪, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ১৪ জ্বিলহজ্জ ১৪৪১

ইতালি আওয়ামী লীগের প্রস্তুতি সভা

আপডেট: অক্টোবর ২৬, ২০১৯

  • Facebook Share
ইতালি আওয়ামী লীগের প্রস্তুতি সভা


প্রবাসী প্রতিনিধিঃ বাংলাদেশে দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে এবং এই অভিযানের নেতৃত্বদানকারী  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা সভা করবে ইতালি আওয়ামী লীগ।  এ উপলক্ষে রোমের রসই রেস্তোরাঁর  হল রুমে আয়োজিত সংক্ষিপ্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী । সাধারন সম্পাদক এম এ রব মিন্টু পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি সর্দার লুৎফর রহমান,দ্বীন মোহাম্মদ দিনু,জামান মোক্তার,যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান,মান্নান মাদবর,সাংগঠনিক সম্পাদক স্বপন হাওলাদার,দপ্তর সম্পাদক জি আর মানিক সহ আরো অনেকে। এ সময় নেতৃবৃন্দ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে এই ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই। তার এমন উদ্যোগের সাথে প্রবাসীরা পাশে আছে এবং থাকবে। সেই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ প্রবাসী শাখার পদ পদবী ব্যবহার করে কে কোথায় অবৈধ বানিজ্য করে সে ব্যাপারে খোজ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি শুদ্ধি অভিযানে প্রবাসী দুর্নীতিগ্রস্ত নেতাদের তালিকা করার অনুরোধ জানাচ্ছি।