২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

(বাংলার বাঘ) শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ১৪৬ তম জন্ম দিন আজ

আপডেট: অক্টোবর ২৬, ২০১৯

  • Facebook Share
(বাংলার বাঘ) শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ১৪৬ তম জন্ম দিন আজ

টেকনাফ১৮৭৩ সালের ২৬ শে অক্টোবর এ কে ফজলুল হক বরিশাল জেলার রাজপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কাজী মুহাম্মদ ওয়াজেদ  ও সাইদুন্নেসা খাতুনের একমাত্র পুত্র। রাজনৈতিক মহল ও সাধারন মানুষের কাছে তিনি শেরে বাংলা ( বাংলার বাঘ)  এবং ‘হক সাহেব’ নামে পরিচিত ছিলেন। ১৯৩৫  সালে তিনি কলকাতার মেয়র, ১৯৩৭ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত ফজলুল হক অবিভক্ত  বাংলার প্রধানমন্ত্রীর,  ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর তিনি হোসেন শহীদ সোহরাওয়াদী ও মওলানা আব্দুল হামিত খান ভাসানীকে  নিয়ে যুক্তফ্রন্ট গঠন করেন। ১৯৫৪ সালের ১৫ মে শেরে বাংলা এ কে ফজলুল হক পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।  ১৯৫৫ সালে তিনি  পাকিস্তান কেন্দ্রীয়মন্ত্রী পরিষদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ লাভ করেন। ১৯৫৬ সালের ২৪ শে মার্চ পূর্ব পাকিস্তানের  গর্ভনর হিসেবে দায়ীত্ব গ্রহন করেন। ১৯৫৮ সালের ১ লা  এপ্রিল  পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গর্ভনরের পদ থেতে অপসারণ করে। এরপরই তিনি তার ৪৬ বছরের বৈচিত্র্যময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।   ১৯৬২ সালের ২৭ শে এপ্রিল ৮৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।