২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

আমতলীতে ভুয়া ডাক্তার গ্রেফতার ও ছয় মাসের কারাদণ্ড

আপডেট: অক্টোবর ২৭, ২০১৯

  • Facebook Share
আমতলীতে ভুয়া ডাক্তার গ্রেফতার ও ছয় মাসের কারাদণ্ড


বরগুনা জেলার আমতলী উপজেলার  মহিষকাটা বাজার থেকে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে র‌্যাব -৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। ভুয়া ডাক্তারি সনদের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করায় ঐ ডাক্তারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
র‌্যাব -৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মোঃ রাইজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা শনিবার বিকাল ৫ টায় আমতলী মহিষকাটা ইসলাম মেডিকেল হলে  অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভুয়া ডাক্তার শহিদুল ইসলাম (৪০) আটক করা হয়। এ সময় তার নিকট হতে ভুয়া ডাক্তারী সনদ উদ্ধার করা হয়। 
পবরর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কমলেশ মজুমদার  কর্তৃক  আসামীর বিরুদ্ধে মেডিকেল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। 
কারাদণ্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তার আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কুকুয়া গ্রামের মৃত আজিজ মৃধা এর ছেলে। সে দীর্ঘদিন ধরে হাজার টাকার বাদ রোডে নিজস্ব চেম্বারের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
চেম্বার খুলে অসংখ্য মানুষকে ভুয়া চিকিৎসা প্রদান করে আসছেন। চিকিৎসা প্রদানের ক্ষেত্রে তিনি রোগ নির্ণয়ের জন্য ল্যাপটপ ও ডিভাইসের ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে তিনি হৃদরোগ, কিডনি, ফুসফুস, যকৃৎ এর সমস্যা, ডায়াবেটিস, টিউমার, ক্যান্সার সহ সকল প্রকার জটিল ও কঠিন রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করেন। রোগ নির্ণয় শেষে তিনি বিভিন্ন কোম্পানীর ঔষুধ দিয়ে থাকেন। র‌্যাব আরো জানায়, অপারেশনে প্রতারণা বর্ণিত রোগ নির্ণয়ে ব্যবহৃত যন্ত্র এবং ভুয়া সার্টিফিকেটসহ  বিভিন্ন যন্ত্রাংশ র‌্যাব কর্তৃক জব্দ করা হয়।