আপডেট: মার্চ ১৭, ২০১৯

আপডেট:

লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া বাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৯৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ ১৭ ই মার্চ সকাল ১১ ঘটিকার সময় শিয়ালখোওয়া অফিসে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, সাবেক ছাত্রনেতা আব্দুল মালেক এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নুর আলমগীর অনু’র পরিচালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃত্তিতে মাল্যদান, কেক কেটে শুভ জন্মদিন দিনের সুচনা করা হয়।
পরে একটি বনাঢ্যর্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহসভাপতি, কালীগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কমল কৃষ্ণ সরকার। বিশেষ অতিথি ছিলেন যুবনেতা মোরশেদ রানা।
সভায় বক্তব্য রাখেন চলবলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুমন, নদী ঘোরাও,নদীর পথে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী, দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি সবুজ আলী আপন, ছাত্রনেতা শুভ সরকার, প্রমুখ।