১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা ইস্তি, সেমিফাইনালে ইয়াং স্টার ক্রিকেট একাডেমী

আপডেট: অক্টোবর ২৮, ২০১৯

  • Facebook Share
৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা ইস্তি, সেমিফাইনালে ইয়াং স্টার ক্রিকেট একাডেমী

নীলফামারীর সৈয়দপুরে ইয়াং স্টার ক্রিকেট একাডেমী আয়োজিত ২য় ইয়াং স্টার ক্রিকেট টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে দিনের প্রথম ম্যাচে সকাল ১০ টায় মুখোমুখি হয় সৈয়দপুরের ইয়াং স্টার ক্রিকেট একাডেমী ও ডোমার ক্রিকেট ক্লাব । 
.
আজ সোমবার (২৮ অক্টোবর) স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ১২৫ রান সংগ্রহ করে ইয়াং স্টার ক্রিকেট একাডেমী। 
.
জবাবে ব্যাট করতে নেমে ৬২ রানে অলআউট হয় ডোমার ক্রিকেট ক্লাব। ফলে ৬৩ রানে নিজেদের তৃতীয় ম্যাচ জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইয়াং স্টার ক্রিকেট একাডেমী। ব্যাট হাতে ২১ রান ও বল হাতে ৩ ওভারে ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয় ইস্তি । ইস্তির হাতে ম্যাচ সেরা পুরস্কার তুলে দেন সোহেল রানা মুরাদ ও শয়ওন । 
.
উল্লেখ্য সেপ্টেম্বরের ২৩ তারিখ উদ্বোধন হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে তা দুই দফায় পিছিয়ে গত ১৬ অক্টোবর উদ্বোধনীয় ম্যাচের মধ্যদিয়ে ২য় ইয়াং স্টার ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।সৈয়দপুরসহ বিভিন্ন জেলার মোট ২৮টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করে।