২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

ভারতীয় শিক্ষার্থীর হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দিল খুলনা জেলা পুলিশ

আপডেট: অক্টোবর ৩০, ২০১৯

  • Facebook Share
ভারতীয় শিক্ষার্থীর হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দিল খুলনা জেলা পুলিশ


(শাহ্ হিরো স্টাফ রিপোর্টার)
কাভেয়া শ্রী ইয়েল্লাপু’ একজন ভারতীয় শিক্ষার্থী। বর্তমানে তিনি খুলনাস্থ গাজী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে অধ্যয়নরত আছেন। কিছুদিন পূর্বে উনার ব্যবহৃত SAMSUNG A50 মোবাইলটি হারিয়ে যায়। জিডি করতঃ উনি খুলনা জেলা পুলিশের নিকট মোবাইল ফোনটি উদ্ধারের জন্য আবেদন জানান। বিধি মোতাবেক বিষয়টি পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে হারিয়ে যাওয়া ফোনটির লোকেশন বের করা হয়। এবং মোবাইল ফোনটি উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোনটি হাতে পেয়ে ভীনদেশী শিক্ষার্থীর চোখে তখন আনন্দের অশ্রু জমা হতে থাকে। যাওয়ার সময় তিনি বাংলাদেশ পুলিশের প্রতি তাঁর ভালবাসার কথা জানাতে ভোলেন নি একই সাথে তিনি পদধূলি নিয়ে গেলেন পুলিশ সুপার, খুলনা মহোদয়ের।