আপডেট: অক্টোবর ১৪, ২০১৯

আপডেট:

মো. আবু নাঈম, পঞ্চগড়: পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। রবিউল ওই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। জানা যায়, রবিউল গাছে উঠেছিল কাকরোল পারার জন্য অসেচতনতাবশত গাছটি বৈদ্যুতিক সংযোগে স্পর্শ হলে স্পৃষ্ট হয়ে পরে যায় সে। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল কাশেম তাকে মৃত ঘোষণা করেন।