আপডেট: অক্টোবর ৩১, ২০১৯

আপডেট:

ময়মনসিংহে সরকারি আদেশ অমান্য করে কোচিং পরিচালনা করায় কণিকা ক্যাডেট কোচিংয়ের পরিচালক মো: মাহাবুল আলম(২৬)কে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর বাউন্ডারী রোড এলাকায় ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাতেমা তুজ জোহরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।কণিকা ক্যাডেট কোচিং সেন্টারের অফিস তত্ত্বাবধায়ক রশিদুল ইসলাম সরকার জসীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,‘অফিস খোলা রেখে মিটিং করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালককে গ্রেপ্তার করে ৭দিনে জেল দিয়েছেন।’সহকারী কমিশনার ফাতেমা তুজ জোহরা জানান, সরকারি আদেশ অমাণ্য করে কোচিং পরিচালনার জন্য মাহবুব আলমকে সাত দিনের কারাদন্ড দেয়া হয়েছে। একই অভিযানে আরো ৪টি কোচিং সেন্টারকে সিলগালা করা হয়েছে।