২১, এপ্রিল, ২০২১, বুধবার | | ৯ রমজান ১৪৪২

লালমনিরহাটে ১০ কেজি গাজাসহ আটক ৩জন

আপডেট: ডিসেম্বর ৭, ২০১৮

  • Facebook Share
লালমনিরহাটে ১০ কেজি গাজাসহ আটক ৩জন

(মোঃ লিসেদ মিয়া কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি): ডিবি লালমনিরহাট কর্তৃক অদ্য-০৬/১২/১৮ ইং তারিখ ভোর ০৫:৫০ ঘটিকায় অতিঃ পুলিশ সুপার(এ সার্কেল) জনাব মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী অফিসার ইনচার্জ (ডিবি) জনাব মোঃ মনসুর আলী সরকার এর নেতৃত্বে এএসআই মোঃ রিয়াজুল হক এর গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় এস আই/খ আব্দুল্লাহ আল মাহমুদ, এসআই/মোঃ মাহমুদুল হাসান ও ফোর্স সহ লালমনিরহাট থানাধীন গোকুন্ডা ইউনিয়নস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পাশ্বে টোল প্লাজা ঘরের সামনে একটি পিক আপ তল্লাশি করিয়া বিশেষ কায়দায় বডি ফিটিং অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক আসামী ১। মোঃ বাদশা মিয়া (৩২),পিতা- মোঃ চাঁন মিয়া মন্ডল, সাং ভাঙ্গার ছেও, থানা-কাজিপুর, জেলা সিরাজগঞ্জ, ২। মোঃ সেলিম (২৩), পিতা- মৃত-আঃ মালেক,সাং- হামছাপুর, থানা- শেরপুর, জেলা- বগুড়া, ৩। মোঃ ফরিদ উদ্দিন (৩৮), পিতা আঃ মোতালেব, সাং- রিফুজি কলোনি, থানা ও জেলা লালমনিরহাট দেরকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে লালমনিহাট থানার মামলা নং- ১২, তারিখ-০৬/১২/১৮ ইং। ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিলের ৭(খ)/২৫ মামলা রুজু করা হয়।