আপডেট: নভেম্বর ২, ২০১৯

আপডেট:

প্রবাসী ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগ জার্মানি শাখার কোষাধ্যক্ষ হিসাবে
এফ এম এইচ আলী নির্বাচিত হয়েছেন।এফ এম এইচ আলী গোপালগঞ্জ জেলার তথা কাশিয়ানি উপজেলার সীতারামপুরের বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার জন্য নিবেদিত ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান। স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতিতে জড়িত ৯০ দশকে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের একনিষ্ঠ সক্রিয় কর্মী ছিলেন l
উল্লেখ্য যে ,গত ২৭ শে, অক্টোবর, ২০১৯ ইং জার্মানি আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে তৃতীয় বারে সদ্য নির্বাচিত সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী, কোষাধ্যক্ষ পদে বঙ্গবন্ধু রিসার্স ফাউন্ডেশন সভাপতি ও জার্মানি আওয়ামী লীগের তরুণ নেতৃত্ব বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার জন্য একনিষ্ঠ সৈনিক জনাব এফ.এম.এইচ আলী কে দায়িত্ব প্রদান করেন।
এপ্রতিনিধিকে এফ এম এইচ আলী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার বাস্তবায়ন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গড়তে জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প নেই l আমি জার্মানি আ.লীগের কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হওয়ায় গণতন্ত্রের মানসকন্যা, বিশ্বনেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সদ্য নির্বাচিত জার্মানি আওয়ামীলীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী, ১০১ সদস্য বিশিষ্ট কমিটির সকল নেতাও কর্মীদ্বয় কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাশাপাশি দলকে সুসংগঠিত রাখতে আজীবন আওয়ামী লীগের হয়ে কাজ করে যেতে চাই।জয় বংলাজয় বঙ্গবন্ধু জয় জননেত্রী শেখ হাসিনা।