আপডেট: নভেম্বর ৫, ২০১৯

আপডেট:

জুনায়েদ খান /গাজীপুর।
গাজীপুর মহানগর ২৬ নং ওয়ার্ড পশ্চিম বিলাসপুর নেয়ামত সড়ক এলাকায়রিনা বেগম হত্যা ও তার স্বামী মোঃ সিদ্দিক বেপারী কে গুরুতর আহত করার প্রতিবাদ মানববন্ধন করে এলাকাবাসী।
উক্ত, মানববন্ধন চলাকালীন তথ্য সংগ্রহ করতে গেলে, সাংবাদকর্মীদের উপর বরিশাল ভোলার আলতু নামে শীর্ষ ডাকাতের স্ত্রী হোসনে আরা হুসির নেতৃত্বে সংবাদকর্মীদের উপর হামলা চালানো হয়।
জানাযায়, এ হত্যার সঙ্গে জড়িত হাসান নামে একজন আসামী আলতু ডাকাতের ফুফাতো ভাইয়ের ছেলে। ধারণা করা হচ্ছে, আসামি পক্ষের লোকজন এই হত্যাকান্ডকে ধামাচাপা দেওয়ার জন্যই এ হামলা চালিয়েছে। পরে, সংবাদকর্মীরা পুলিশকে ফোন দিলে পুলিশ এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। সংবাদকর্মীদের হামলার বিষয়ে এলাকাবাসী গভীর নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য,৩ নভেম্বর গাজীপুরের বিলাসপুর এলাকায় নিজ বাস ভবনে, রিনা বেগম ও তার স্বামী সিদ্দিক বেপারীকে তারই ভাতিজা হাসান এবং তার দুই বন্ধু মিলে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে রিনা বেগম নিহত হন এবং তার স্বামী গুরুতর আহত হন। বর্তমানে আহত সিদ্দিক বেপারী ঢাকা লেকভিউ হাসপাতালে রয়েছেন।