১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

জৈন্তাপুরে ১২ বছরের ছেলে রফিকের প্রতিবাদী হয়ে ওঠার গল্প

আপডেট: নভেম্বর ৬, ২০১৯

  • Facebook Share
জৈন্তাপুরে ১২ বছরের ছেলে রফিকের প্রতিবাদী হয়ে ওঠার গল্প

মাহমুদুল হাসান সাবিদ স্টাফ রিপোর্টার 
প্রতিবাদী-বিপ্লবী-বিদ্রোহীরা সংখ্যায় কম,তবে তাদের সাহসের কাছে নত হিমালয় এমনি এক প্রতিবাদী যুবক এর গল্প উঠে এসেছে সবার সামনে পাঠকের সুবিধার্থে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক এর টাইম লাইন থেকে হুবুহু তুলে ধরা হলো 
গতরাতে ঘুমাই ভোর  ৫  টায়।  ৭ টায় শাপলা বিল  থেকে ফোন দেয় স্পিনার রফিক। স্যার, আপনি বলছেন পর্যটকদের কাছে ভাল বিস্কুট -চানাচুর- বাদাম- চা বিক্রি করতে। কিন্তু একজন এসে খারাপগুলো বিক্রি করছে। খুব বিরক্ত তবু বললাম,  বুঝিয়ে নিষেধ কর। আবার ফোন, স্যার ও আমারে ধাক্কা দিছে। আচ্ছা বাবা, পরে দেখব বলে রাখলাম।একই নম্বর থেকে সন্ধ্যায় ফোন “স্যার, টমটম ড্রাইভার আমার কাছ থেকে ৫ টাকার ভাড়া ১০ টাকা নিছে, আমি প্রতিবাদ করেছি। আর আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আমি আরেকটা টমটমে থানায় আসছি। কিছুক্ষন পর সে আসে। দেখি ১২ বছরের ছেলে। আমি উৎসাহী হয়ে একজন অফিসারসহ তাকে বাসষ্ট্যান্ডে পাঠাই। অল্পক্ষন পর ঐ ড্রাইভারসহ সকলে আসে, আরো আসে ড্রাইভার সংগঠনের নেতৃবৃন্দসহ মুরুব্বীয়ান। ক্ষমা চায় ক্ষুদে বীর রফিকের কাছে।রফিক বলল, স্যার, আপনার কথা রেখেছি, অন্যায়ের প্রতিবাদ করছি। মিষ্টি খাওয়ালাম বীরকে, শ্রদ্ধা জানালাম তার সাহসকে। আর উদাহরনটি বাস্তব হোক সকল বয়সীদের কাছে।