আপডেট: নভেম্বর ৬, ২০১৯

আপডেট:

মাহবুবুর রহমান, টঙ্গী (গাজীপুর)
টঙ্গীতে বিভিন্ন সরকারী, আধা সরকারী স্বায়ত্বশাসিত আধা স্বায়ত্বশাসিত সরকারী মালিকানাধীন ও বিভিন্ন সংস্থার অফিসে কর্মরত নির্বাহীগণের সমন্বয়ে টঙ্গী অফিসার্স ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত দুই নভেম্বর শনিবার সকাল ১০টায় টঙ্গীর গাসিক হল রুমে টঙ্গী অফিসার্স ক্লাবের কমিটি ঘোষণা করা হয়।
এতে ডা: জালাল আহম্মেদকে আহŸায়ক ও ইঞ্জিনিয়ার এ.বিএম ছিদ্দিকুর রহমান খানকে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া গাসিক টঙ্গী জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেনকে প্রধান উপদেষ্টা ও ক্লাবের গঠনতন্ত্র প্রণয়নের জন্য জনতা ব্যাংকের সাবেক এজিএম মোহাম্মদ আব্দুল কাদিরকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।