২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

সাতক্ষীরা বাসিকে ঘূর্ণিঝড় বুলবুলে সতর্ক থাকার আহবান জানালেন জি এম আজমল হোসেন

আপডেট: নভেম্বর ৯, ২০১৯

  • Facebook Share
সাতক্ষীরা বাসিকে ঘূর্ণিঝড় বুলবুলে সতর্ক থাকার আহবান জানালেন জি এম আজমল হোসেন


স্টাফ রিপোর্টার সাতক্ষীরা:: 

বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ধেয়ে আসছে বাংলাদেশ উপকূলের দিকে। শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত যে কোনো সময় আঘাত হানতে পারে এটি।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে সাতক্ষীরা জেলাকে ১০নং মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন উপকূলবাসীকে সতর্ক করে ঝড় মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে।

১০নং মহাবিপদ সংকেত পাওয়ায় আতষ্কিত না হয়ে সবাইকে সতর্ক ও নিরাপদ স্থানে যাওয়ার জন্যে অনুরোধ করেছেন সাংবাদিক জি এম আজমল হোসেন  স্টাফ রিপোর্টার সাতক্ষীরা জেলা দৈনিক সময়ের কন্ঠ। 

এসময় তিনি বলেন, “ঘূর্ণিঝড় ‘বুলবুল’র আঘাত মোকাবিলায় আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। উদ্ধার কজে জড়িতরা, বিশেষ করে—ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউট সদস্যসহ বিভিন্ন ইনজিও সংস্থাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সরকারি হাসপাতালসহ জরুরি সব বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে  ।

দুর্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাসহ সব অফিস সদস্যকে নিজ-নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে।’এসময় তিনি জেলা প্রশাসকের  প্রতি অনুরোধ করেন, “ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর ঝূকিঁপূণ্যে এলাকার মানুষের যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকার জন্যে।