আপডেট: নভেম্বর ১৩, ২০১৯

আপডেট:

এম,এ,হাসান ধামরাই (ঢাকা)
ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে উপকুলীয় এলাকায় ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে ক্ষতিপূরণ ও পূর্ণবাসন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সাভারের পার্বতীনগর এলাকায় সাভার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, ঘুর্ণিঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই তালিকা এখানো আমাদের কাছে এসে পৌছেনি। সেটা জেলা প্রশাসকরা ডি ফরমের মাধ্যমে পাঠাবে এই তালিকা আসার পরে মন্ত্রনালয়ে সভা ডাকা হবে।
তিনি আরও বলেন, আগামী ১৫ নভেম্বর সাভার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যে কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জল করবে, যে কমিটি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দলকে শক্তিশালী করবে সেই রকম কমিটি দেওয়া হবে।
বর্ধিত সভায় এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌর মেয়র আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীসহ আরো অনেকে।